প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ৬:০৮ AM ||
প্রকাশের তারিখঃ ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২২ PM
তেরখাদার শেখপুরায় বিএনপির ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
তেরখাদা প্রতিনিধিঃ
তেরখাদার শেখপুরায় বিএনপির ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সম্প্রতি এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান বিএনপি নেতা শেখ জাহিদুল ইসলামের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। আজগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আজগড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন বিএনপি নেতা নবীর তরফদার,
আতা বিশ্বাস, ইনুচ আলী মোল্লা, জিয়া শেখ, ফরিদ সেখ,আরাফুল সেখ, মজনু সেখ, গোপাল, মানিক,মহিউদ্দিন, জায়েদ ও
বুরুজ আলী শিকদার। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শেখপুরা বাজারের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১